• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা’র বিলনালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত!

জানু. 25, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার দৌহিত্র শাহবাব আকবর চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতা সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সভাপতি নিমাই সরকার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাহফুজ আহম্মেদ হিমেল, সালথা যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। এই সরকারের আমলে ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই নগরকান্দা-সালথার মানুষের জন্য তার সারাটা জীবন নিরলসভাবে কাজ করেছেন। আমিও আমার মায়ের মতো সালথা-নগরকান্দার মানুষের জন্য কাজ করতে চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments