• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় অফিস সহকারীদের কর্মবিরতী পালিত!

জানু. 22, 2020

মনির মোল্যা ,সালথা প্রতিনিধি:   বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের সাথে ফরিদপুরের সালথা উপজেলার অফিস সহকারীদের কর্মবিরতী পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় এ কর্মবিরতী পালিত হয়। জানা যায়, মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সারাদেশে অফিস সহকারীদের কর্মবিরতী পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সালথা উপজেলা পরিষদের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মবিরতী পালিত হয়। এছাড়াও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতী পালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপারিনটেনডেন্ট আবু সাইদ, অফিস সহকারী মোস্তফা সরোয়ার, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, রবিউল ইসলাম প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments