• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় এসএসসি পরীক্ষার্থী তরুনীর আত্মহত্যা!

জানু. 16, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় স্বর্না মালো (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের শলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বর্না ঐ গ্রামের সুকুমার ওরফে কেতু মালোর কন্যা ও সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, স্বর্না মালো ২০২০ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে তার দাদীর কাছে শালিয়া গ্রামে থাকতো আর বাবা-মা ফরিদপুরে থাকেন। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বসতঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে স্বর্না আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত স্বর্না মালোর চাচাতো চাচা দীলিপ মালো বলেন, কি কারণে আত্মহত্যা করলো সেটা এখনও জানতে পারি নাই।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.