
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা বাদশা মোল্যা(৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে কামারগ্রাম পূর্বপাড়া নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
