• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় মুজিব শতবর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা!

জানু. 11, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:                        সময় এখন আমাদের” সময় এখন বাংলাদেশের“ এই স্লোগানকে সামনে রেখে, ফরিদপুরের সালথায় বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যেগে শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.