• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গ্রীসে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির নববর্ষ উদযাপন

জানু. 7, 2020

বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের আয়োজনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রীসের রাজধানী এথেন্সের একটি রেস্তোরাঁয় নববর্ষ উদযাপন করেছে ।

জহিরুল ইসলাম, এথেন্স-গ্রীস থেকেঃ সেইন্ট গ্রেগরি প্রবর্তিত ক্যালেন্ডারের হিসাবে ২০১৯ সাল শেষ করে  নতুন বছরে পা দিয়েছে সমগ্র বিশ্ব। ইংরেজি নতুন বছর New Year 2020 উদযাপন উপলক্ষে বিপুল সংখ্যক প্রবাসি চট্টগ্রাম বাসীদের উপস্থিতিতে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের সভাপতি সোহরাব হোসাইন ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি পরিচালনায়  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ প্রচার সম্পাদক মুহাম্মদ আজগর আলী, পরিচয় পর্ব শেষে উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ আমজাদ হোসেন সাগর,নুর উদ্দীন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, ক্রিড়া সম্পাদক মুহাম্মদ সায়মন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান সহ প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াছিন ,দপ্তর সম্পাদক আজিজ উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দ্বয় যথাক্রমে নাছির উদ্দীন ও ওয়াসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে দেলোয়ার হোসাইন, নজরুল ইসলাম, আবু তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল, সহ সভাপতি মুহাম্মদ ইসহাক, উপদেষ্টা নুরুল আক্তার মিয়া।

সাংস্কৃতিক পর্বের শুরুতে চট্টগ্রামের বিশিষ্ট গায়ক আলতাফ হোসেনের পরিবেশনায় সবাই ছিলেন মুগ্ধ। পরে প্রবাসি বাংলাদেশিদের একমাত্র সাংস্কৃতিক সংগঠন দোয়েল এর মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে চমৎকার একটি আনন্দ উৎসবের আমেজ উপভোগ করেন।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments