• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

এথেন্সে ইউরো বাংলা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

ডিসে. 26, 2019

গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মিলনায়তনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জহিরুল ইসলাম এথেন্স (গ্রীস) থেকে : প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসির পরিচালনায় আলোচনায় অংশ নেন গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, বৃহত্তর ফরিদপুর ফেডারেশন ইন গ্রীস এর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রহিম,মুক্তিযোদ্ধা সন্তান রফিক হাওলাদার, গ্রীস জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মুমিন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসার হৃদয়,গ্রীস জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম রিপন,মোরসালিন আহমদ, প্রেসক্লাব নির্বাহী সদস্য ইকবাল হোসেন, এমদাদ চৌধুরী। সাবেক ছাত্রদল নেতা সেলিম আহমেদ,জহির উদ্দিন, রাজিব আহমেদ, মাহবুব আলম প্রমূখ।

বক্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সাংবাদিকরা বহির্বিশ্বে বাংলাদেশের সার্বিক তথ্য তুলে ধরেছিলেন বিদায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি চর্চায় প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রবাসী সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার সুফল ভোগ করতে হলে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments