• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গ্রী‌সে দো‌য়েল এর মহান বিজয় দিবস উদযাপন

ডিসে. 22, 2019

জহিরুল ইসলাম এথেন্স ( গ্রিস) থেকেঃ আ‌দি সভ্যতার দেশ গ্রী‌সের রাজধানী এথেন্সে দো‌য়েল সাংস্কৃ‌তিক সংগঠন ইন গ্রীস ও দোয়েল একা‌ডেমীর যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় দোয়েল একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দ‌ুর র‌হিম এর সভাপ‌তি‌ত্বে সংগঠ‌নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো:নাজমুল হ‌ক এর পরিচালনায় প্রধান অ‌তি‌থি হিসে‌বে বক্তব্য রা‌খেন গ্রী‌সে নিযুক্ত বাংলা‌দেশ দূতাবা‌সের মান্যবর রাষ্ট্রদূত মো.জসীম উ‌দ্দিন। তিনি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন প্রবা‌সে নিজ দে‌শের সংস্কৃ‌তি চর্চা ও হৃদয়ে লালন করার মধ্য দিয়ে আগামী প্রজন্ম‌কে দেশ প্রে‌মে আ‌রো উৎসা‌হিত কর‌বে। মু‌ক্তিযু‌দ্ধে সংষ্কৃ‌তির চর্চায় সং‌শ্লিষ্ট ব্যাক্তিরা দেশ প্রে‌মের গান গে‌য়ে মু‌ুক্তি যোদ্ধা‌দের আ‌রো অনুপ্রা‌ণিত ক‌রে‌ছি‌লেন বিধায় ১৬ ডি‌সেম্বর আমা‌দের বিজয় নিশ্চিত হ‌য়ে‌ছিল।

মহান বিজয় দিব‌সের আ‌লোচনা সভার শুরু‌তে পব‌িত্র ক‌রোআন থে‌কে তিলাওয়াত ক‌রেন হা:আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রা‌খেন বাংলা‌দেশ দো‌য়েল সাংস্কৃ‌তি সংগঠন এর সভাপ‌তি আব্দুর র‌হিম, বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ দূতাবা‌সের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর সৈয়দা ড.ফারহানা নুর চৌধুরী, বাংলা‌দেশ দো‌য়েল একা‌ডেমীর চেয়ারম্যান আনোয়ার হোসাইন দেওয়ান, বাংলা‌দে‌শে ক‌মি‌নি‌টি ইন গ্রীসের সভাপ‌তি হাজি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান, গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন লিয়াকত, গ্রীস বিএনপি’র সভাপ‌তি মোখ‌লেছুর রহমান, বৃহত্তর ফরিদপুর ফেডারেশন ইন গ্রীস এর সভাপ‌তি আবিদ হানজালা, বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যকরি পরিষদের সদস্য খোকন আলমগীর, উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক টিটু, সিনিয়র সহ সভাপতি আব্দুল কদ্দুস শিকদার, সহ সভাপতি শওকত ইমাম (মুক্তিযোদ্ধা), সাংগঠনিক সম্পাদক রায়হান খান, সাংস্কৃতিক সম্পাদক আশারাফ শামিম, সহ সাংস্কৃতিক সম্পাদক পাবেল ভূইয়া, প্রচার সম্পাদক সিমুল হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: নুরুন নাহার (নানি ) আপ্যায়ন সম্পাদক সুজন গাজি, বাংলাদেশ দোয়েল একাডেমির সিনিয়র সহ সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটির সভাপতি সোহরাব হোসাইন ইসমাইল (নানা) ও দোয়েল একাডে‌মির সহ সভাপতি বৃহত্তর ঢাকার সভাপতি হাজী মোক্তার হোসাইন।

দোয়েল একাডেমির প্রধান শিক্ষক ও দোয়েল সাংস্কৃতিক সংগঠন এর সহ সভাপতি জাহিদুল হকের পরিচালনায় মুক্তিযোদ্ধের উপর একটি নাটিকা পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন আব্দুল কুদ্দুস সিকদার, মো: নাজমুল হক, ইশিকা, ইসরাত, আ‌নিসা, মোতা‌লেব, ইরা, জাওয়াদ, আ‌মেনা, নও‌শিন, সাম‌ি,রাজ, সবুজ, রু‌মেল, সিউ‌লি, আলমগীর, হুমায়রা থিবা, র‌শিদ, রা‌ফিন, মা‌হিন, মায়াজ, তাহসীন, সিন‌তি, আ‌চিভা, ইরা, রায়হান, রাজু, আশরাফ শামীম, আরো উপস্থিত ছিলেন দোয়েল একাডেমির শিক্ষিকা খন্দকার মেভিজ পরমা,কাজি মোশাররফা নেগার সুরভী, সহ সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনা আক্তার । গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের সংস্কৃতি চর্চার একমাত্র প্রতিষ্ঠান দোয়েল এর বিজয় দিবসের অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments