• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ১লা জানুয়ারীতে বিনামূল্যে বই বিতরন কর্মসূচি পালিত!

জানু. 1, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ                  সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলায় ১লা জানুয়ারী ২০২০ সালের বিনামূল্যে বই বিতরন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বই বিতরন কর্মসূচির উদ্ধোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সালথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজু মান-আরা বেগম, সহকরী শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মাতুব্বর প্রমূখ। জানাগেছে, উপজেলার ৭৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭ টি দাখিল মাদ্রাসার ছাত্র/ ছাত্রীদের মধ্যে এক যোগে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেওয়া হয়। বই বিতরন কালে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই হারে সালথার শিক্ষার মান উন্নয়ন হয়নি। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সালথার শিক্ষার মান এমন জায়গায় নিয়ে দাঁড় করাতে চাই যেন অন্যরা আমাদেরকে অনুসরন করে। জাতি শিক্ষিত হলে দেশে উন্নত হয়। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টা চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments