
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জনপ্রিয় পল্লী চিকিৎসক মরহুম ডাক্তার আব্দুস সালাম মোল্যা (মকিম) এর কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ছুটে যান মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে। শোকার্ত ওই পরিবারের সাথে বেশ কিছুক্ষন সময় দিয়ে পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করেন। জানা গেছে, গত শুক্রবার রাত ৩টায় মরহুম ডাক্তার আব্দুস সালাম মোল্যা (মকিম) শরীরের বিভিন্ন সমস্যার কারনে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পুর্ন করা হয়। ওই একই দিনে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটী গ্রামের বিএনপি নেতা মরহুম আব্দুল হান্নান মোল্যার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান তার বাড়িতে বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি ফরিদুর রহমান, দপ্তরসম্পাদক আবুল বাসার মাষ্টার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোল্যা মোহাম্মাদ জামাল, ছাত্রদল বেসরকারী বিশ^বিদ্যালয় শাখার সহসাংগঠনিক সম্পাদক আরেফিন সজীব, জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মামুন (রতন), শামীম খান কায়েস, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান (মাষ্টার), সালথা উপজেলা ছাত্রদল নেতা রানা রুবেল, মিজান আহম্মেদ প্রমূখ।
