• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ঢাকা টাইমস সম্পাদকের বাবার ইন্তেকালে পত্রিকার ইউরোপ পরিবারের শোক

ডিসে. 30, 2019

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা ও বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ৩০ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। এর আগে কামারগ্রামের নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওবায়দুর রহমান। দ্রুত আলফাডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওবায়দুর রহমান রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, পুত্রবধূ, দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর আলফাডাঙ্গার কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। পরে কামারগ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সম্পাদকের বাবার মৃত্যুতে ঢাকা টাইমস ও এই সময় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ইউরোপ ব্যুরো প্রধান কমরেড খন্দোকার ও ইউরোপ পরিবার শোক প্রকাশ করেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments