• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইউরোপে করোনা ভাইরাস আতঙ্ক

জানু. 25, 2020

বর্তমানে চিনের এক অজানা ভাইরাস যা করোনা ভাইরাস নামে পরিচিত সাধারণের কাছে। যার নেই কোনও নির্দিষ্ট চিকিৎসা আবার নেই এর নির্মূলের কোনও ভ্যাকসিন। বর্তমানে এশিয়ার পরে এই ভাইরাস আতঙ্ক ইউরোপে।

করোনা ভাইরাসে আক্রান্ত ঘটনাটি প্রথম নজরে আসে চিনের ইউহান প্রদেশে। তারপর সেদেশের অন্য প্রদেশেও প্রায় ৪০০ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের হদিশ। এমনকি তাইল্যান্ড, মালেশিয়াতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রান হারান কয়েকজন। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছেে ইউরোপে।

ইতিমধ্যে ফ্রান্সের রাজধানী ‘প্যারিসে’ পাওয়া গেলো চীনের মরণঘাতী করোনাভাইরাস রোগী। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী গতকাল সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন। ফ্রান্সে খুব দ্রুত ছড়াচ্ছে এই ছোয়াছে চায়না করোনাভাইরাস।

তবে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলে দাবি চিকিৎসকদের একাংশের। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সতর্কতায় জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। চিন থেকে ফেরা যাত্রীদের বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বিমানবন্দরগুলিতে।

করোনা ভাইরাস কি?:  এটি নোভেল করোনা’ প্রকৃতির ভাইরাস। ‘সার্স’-এর মতো দ্রুত সংক্রামিত হয় ‘করোনা’ ভাইরাস। পশু-পাখি বা গবাদি পশুর শরীরে মেলে ‘করোনা’। সেখান থেকে সরাসরি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মানুষের থেকে মানুষের শরীরে প্রবেশেরও আশঙ্কা রয়েছে।

এবার জেনে নিন ‘করোনা’ ভাইরাসের উপসর্গ সম্পর্কেঃ ‘করোনা’ ভাইরাসের উপসর্গ নিউমোনিয়ার মতোই। কিন্তু ‘করোনা’ ভাইরাসের কামড় অনেক ভয়াবহ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments