• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী, আটক-০১!

ডিসে. 28, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় শিল্পী আক্তার (২২) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার দরজা পুরুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এঘটনায় তুহিন শেখ (২৮) নামে এক জনকে আটক করেছে। শিল্পী দরজা পুরুরা গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে বলে জানা যায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার দরজা পুরুরা গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ীর পাঁশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী রানা শেখের সহযোগি তুহিন শেখ নামে একজনকে। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের (৩০) সাথে শিল্পির বিবাহ হয়। তার তিন বছরের লামিয়া নামে এক শিশু কন্যা রয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় বাড়ীর পাঁশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তার স্বামী রানা শেখ ও তার সহযোগীরা তাকে গলা কেটে হত্যা করেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা আজ শনিবার লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।

এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে প্রধান আসামী ও তার সহযোগি তুহিন সেখকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। সালথা থানার মামলা নং- ১১।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments