• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইচ্ছে আলো’র ১ম বর্ষপূর্তি সফল হোক, সমাজ হোক আলোকিত

ডিসে. 26, 2019
ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সাথে ইচ্ছে আলো‘র পরিবার

মশিউজ্জামান দীপ: “ইচ্ছে তুই আজ ছোঁয়ে যাবি, আলোয় ভরা ভূবন” স্বপ্ন পূরণের একটি বছর শেষ করে, ইচ্ছেরা যেন দ্বিতীয় বর্ষে পা রেখে আরেকটু বড় হচ্ছে। ২০১৮ সালের ২৫ ডিসেম্বরে যাত্রা শুরু করে ইচ্ছে আলো পরিবার। সামাজিক এই সংগঠনের পিছনে কিছু স্বপ্নবাজ তরুন কাজ করছে। তাদের হাত ধরে ঢাকার অদূরে ধামরাই‘য়ে ইচ্ছে আলো সমাজের অসহায়, অবহেলিত মানুষের পাশে দাড়িয়েছে। সেই মানুষগুলোর ইচ্ছে’রা এখন যেন আলোর ভূবনের পথ দেখে। সমাজকে এগিয়ে নিতে এই তরুন প্রজন্ম একটি বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইচ্ছে আলো’র একটাই ইচ্ছে ‘ভাল থাকুক প্রতিটি মানুষ’।

আগামী ২৮ ডিসেম্বর, শনিবার ধামরাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত্বব্য বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সাথে সাক্ষাৎ করে ইচ্ছে আলো‘র পরিবার। তরুনদের এমন উদ্যোগের কথা শোনে মোঃ সামিউল হক অত্যন্ত খুশি হোন এবং ইচ্ছে আলো পরিবারের সকল ভালো কাজের সাথে তিনি থাকবেন বলে আশা প্রকাশ করেন। তিনি মনে করেন সমাজের এমন কাজে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, এতে করে দেশ এড়িয়ে যাবে।

এসময় উপজেলার নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সাথে ইচ্ছে আলোর সপ্নদ্রষ্টা জাহিদ হাসান, দীপ, অনিম, গল্প ও তপু বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীনের সাথে ইচ্ছে আলোর পরিবার

এছাড়াও ইচ্ছে আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত করে ইচ্ছে আলোর পরিবার। উপজেলা ভাইস চেয়ারম্যান সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করে এবং সহযোগিতার আশ্বাস দেন।
অন্ধকারে আবদ্ধ নয়, সকল মানুষের ইচ্ছে পূরণে, আলোকিত হোক এই সমাজ। এমন প্রত্যাশায় ইচ্ছে আলোর পরিবার তাদের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সকলের আন্তরিক সহযোগিতায় সফলতা কামনা করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.