এনটিভি ইউরোপের ফ্রান্স ব্যুরো প্রধান নয়ন মামুনের পিতা মোহাম্মদ আঃ গফুর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৪ ডিসেম্বর , মঙ্গলবার তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। তিনি বেশ কিছু দিন থেকেই হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।
ফ্রান্স ব্যুারো চীফ নয়ন মামুনের পিতার মৃত্যূতে এনটিভি ইউরোপ এর সিউও সাবরিনা হোসাইন ও ডিরেক্টর মোস্তফা সারোয়ার সহ এনটিভি ইউরোপ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। নয়ন মামুন তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
