• রবি. নভে. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফ্রান্স ব্যুরো প্রধান নয়ন মামুনের পিতার মৃ্ত্যুতে এনটিভি ইউরোপ পরিবারের শোক প্রকাশ

ডিসে. 26, 2019

এনটিভি ইউরোপের ফ্রান্স ব্যুরো প্রধান নয়ন মামুনের পিতা মোহাম্মদ আঃ গফুর হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৪ ডিসেম্বর , মঙ্গলবার তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হন। তিনি বেশ কিছু দিন থেকেই হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

ফ্রান্স ব্যুারো চীফ নয়ন মামুনের পিতার মৃত্যূতে এনটিভি ইউরোপ এর সিউও সাবরিনা হোসাইন ও ডিরেক্টর মোস্তফা সারোয়ার সহ এনটিভি ইউরোপ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। নয়ন মামুন তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.