• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম আওয়ামী লীগের বিজয় দিবস

ডিসে. 23, 2019

মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।

আহ‌ম্মেদ শাহজাহান: বেলজিয়ামের ব্রাসেল প্রেসক্লাবে বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্টিত হয় ৪৮ তম মহান বিজয় দিবস।

উক্ত সভায় সভাপতিত্বে ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু ও উপস্থাপনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন।
সভার শুরুতেই মহান বিজয়ের মাসে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

বক্তারা বলেন ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পর লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ১৬ ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। যাদের রক্তের বিনিময়ে এই অর্জন বাংলাদেশের ইতিহাসে তাদের নাম স্বর্নাক্ষরে লিখা থাকবে।

এছাড়াও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বেলজিয়াম আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এছাড়াও বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি, সশফিউল্লাহ সফি,বিয়াজুল ইসলাম খান সাজু, নাসির উদ্দীন মিশু,
যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য জহির আহমেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইকরাম সিকদার, ডঃ আব্দুল কুদ্দুস সহ অনেকেই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments