
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন কাজী সিরাজুল ইসলাম।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উপদেষ্টা পরিষদের ৪০ সদস্যের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজী সিরাজুল ইসলাম ১৯৯৬ ও ২০০১ সালে ফরিদপুর-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
কাজী সিরাজুল ইসলাম পুনরায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ায় ফরিদপুর ১ আসনের সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
