• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জমির সীমানা নিয়ে বিরোধ, আঘাতে হাসপাতালে মৃত্যু পরিতোশের!

ডিসে. 20, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় প্রতিপেক্ষর আঘাতে গুরুত্বর আহত পরিতোশ বিশ্বাস (৪৫) নামে এক কৃষক বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরিতোশ উপজেলার গট্টি ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মৃত প্রেমচাঁদ বিশ্বাসের ছেলে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, হাটুরিয়া মাঠের কৃষি জমির সীমানা নিয়ে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী কোতয়ালী উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের হায়দার শেখের সাথে পরিতোশ বিশ্বাসের কথাকাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে হায়দার শেখসহ ৩/৪ জন পরিতোশকে মারধর করে। এতে পরিতোশ আহত হয়। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা বেশি খারাপ হলে ১৮ ডিসেম্বর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে পরিতোশ মারা যায়। পরিতোশ দুই কন্যা ও এক পুত্রে বাবা। এঘটনায় নিহতের ছোট ভাই পঙ্কোজ বিশ্বাস বাদী হয়ে হায়দার শেখকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ছোট ভাই পঙ্কোজ বিশ্বাস বলেন, আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার দাবী করছি।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments