• শনি. অক্টো. ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে স্মৃতিস্তম্ভে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ!

ডিসে. 17, 2019

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি :                                   মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ফরিদপুর জেলা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে সোমবার সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ সময় জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকালে পার্টির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও প্রতিটি উপজেলা জাকের পার্টির নেতাকর্মীবৃন্দ স্ব-স্ব উপজেলার স্মৃতিস্তম্ভে অথবা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.