
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সত্য-মিথ্যা যাচাই আগে। ইন্টারনেট শেয়ার পরে। এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার হাসিব সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা তথ্য অফিসার (তথ্য আপা) নীলিমা অধিকারী, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, উপজেলা আইসিটি সহকারী প্রগ্রামার টিপু সুলতান, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
