
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা প্রাথমিক বিদালয়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শির্ষক’ এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় ফরিদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সালথা উপজেলা প্রসাশন এর সার্বিক তত্বাবধায়নে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো ওয়াদুদ মাতুব্বর, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিঠু, সাধারন সম্পাদক জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
মহিলা সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন ঊন্নয়ন চিত্র তুলে ধরেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা তুলে ধরেন পাশাপাশি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করেন।
