
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সাব-রেজিষ্টার অফিসার হাফিজুর রহমান খান, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আলী জিন্নাহ্, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব সহ আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা , সাংবাদিক বৃন্দ।
