ফ্রান্স আওয়াম লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম আজ ২৪ নভেম্বর রবিবার ৭:৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ মৃত্যুর খবরে ফ্রান্স সহ ইউরোপে শোকের ছাড়া নেমে এসেছে।
এ,কে,মামুন : ইউরোপের প্রবীন রাজনীতিবীদ ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম দীর্ঘ দিন অসুস্থতার কারনে হসপিটালে ভর্তি ছিলেন। আজ রোববার ভোরে প্যারিসের শেভরন বদুর রবাট বলানজার স্থানীয় হাসপাতালে মারা যান। এদিকে তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর ।
তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগ ও ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য মাসখানেক আগে হার্ট স্ট্রোক করলে এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে ( নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্যারিসের ছাল পিটিয়ে হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে কিছুদিন তার চিকিৎসা চলে। তার অবস্থার কিছুটা উন্নতি হলে আবারও তাকে শেভরন বদুর এই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালেই তিনি মারা যান।
