• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফ্রান্সের সংসদ সদস্য’র কাছে প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরেছে বি সি এফ

নভে. 23, 2019

এ,‌কে,মামুন: ফ্রান্স ‌থে‌কে : ফ্রান্সের জাতীয় সংসদ সদস্য Danièle Obono এর আমন্ত্রণে বি সি এফ এর পঁচিশ সদস্যের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এসময়  ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের নানাবিদ সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভায়, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা যে ভিনদেশী দুষ্কৃতিকারীদের দ্বারা হামলা, চুরি -ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন তা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হয়।
এছাড়া ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দেশ থেকে পরিবার আনার ক্ষেত্রে নানা জটিলতা দীর্ঘসূত্রিতা বিষয়টি ও উনাকে অবহিত করা হয়েছে।প্রবাসী মেধাবীদের মূল্যায়ন করলে এদেশের ইকোনমিতে তারা অবদান রাখবে সেই দিক তুলে ধরা হয়।
বি সি এফ এর পক্ষ থেকে শিল্প সংস্কৃতির রাজধানী প্যারিসে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের লিখিত আবেদন করা হয়।

মাননীয় এমপি মহাদয় আন্তরিকতার সাথে দীর্ঘক্ষণ সময় দেন, বিষয় গুলি খুব গুরত্বতের সাথে নেন এবং আশু সমাধানে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় বি সি এফ এর পরিচালক এম ডি নূর শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন এবং আমন্ত্রনের জন্য ম্যাডাম Danièle Obono কে ধন্যবাদ জানান।বি সি এফ এর কার্যক্রম গুলি তুলে ধরেন বি সি এফ ডেলিগেশন চীফ নয়ন এন কে , বাংলাদেশিদের সমস্যা সংক্রান্ত বিষয় গুলি নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে আকাশ মোহাম্মদ হেলাল , তুহিনা আক্তার রিমা , দৈনিক মানব জমিনের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক আব্দুল মোমিত রোমেল ,মোজাম্মেল হোসেন ,তারেক আজিজ আব্দুল কাদের, মোহনা খান ,আব্দুস সাত্তার এবং জেমি মাসুদ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল , ইউরো বাংলা ২৪নিউজএর নুরুল আলম মাসুম।

ফ্রান্সের মূলধারার সাথে কার্যকর সেতুবন্ধনের মাধ্যমে ফ্রান্স বাংলাদেশি দের সমস্যা গুলি সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবে বি সি এফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.