• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু!

নভে. 6, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:
দূর্যোগ- দূর্ঘটনায় সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষন, দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়, ফরিদপুরের সালথায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি র‌্যালি বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

জানা গেছে, ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই সপ্তাহ চলবে। উক্ত র‌্যালিতে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ওহাব মিয়া, সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইসচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (লাভলু),উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর সুপার ভাইজার মাহমুদুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি শওকত হোসেন (মুকুল), সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.