• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে অনুষ্টিত হলো মিট দ্যা ডিসি!

নভে. 1, 2019

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  ফরিদপুরে মিট দ্যা ডিসি অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া। তিনি বলেন তোমরা যদি স্বপ্ন দেখ আকাশ ছোঁয়া, আর সেই স্বপ্ন বাস্তবায়নে লক্ষে কাজ করলে অব্যশই তোমাদের স্বপ্ন সত্যি হবে।

ফরিদপুর পৌরসভার ১০টি মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো মিট দ্যা ডিসি নামের একটি ব্যতিক্রমধর্মী মুক্ত আলোচনার। যাতে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য জেলা প্রশাসক এসব কথা বলেন।

ফরিদপুর পৌরসভার মাধ্যমিক পর্যায়ের ১০টি স্কুলের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ধ্যান ধারনা ও মতামত সরাসরি তুলে ধরেন ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) অতুল সরকার এর কাছে।

শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা সরাসরি ডিসিকে দেশের বিভিন্ন সমসাময়িক ঘটনাবলী নিয়ে প্রশ্ন করেন। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের সমস্যা ও চিন্তাধারা তার কাছে তুলে ধরেন।

ডিসি ও শিক্ষার্থীদের আন্তরিক পরিবেশের এই আলোচনা চলে দুই ঘন্টাব্যাপী। আলোচনার উল্লেখযোগ্য বিষয় ছিলো প্রশাসনের কমের্র সাথে তাদের চিন্তাধারা ও গতিশীলতা আনয়নে করনীয়, নৈতিক মূল্যবোধে করনীয় নির্ধারন, দেশের প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কি ভাবনা, শিক্ষার্থীরা কে কি হতে চায়, দূর্নীতি রোধে কি করা যেতে পারে, সরকারের উন্নয়ন কর্মকান্ড কিভাবে বাস্তবায়ন হতে পারে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন হতে পারে।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ভূষন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর সামাদসহ ১০টি স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.