• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় অবৈধভাবে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা!

অক্টো. 30, 2019

 

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় অবৈধভাবে সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার আটঘর বাজারে উপস্থিত হয়ে একটি কীটনাশকের দোকানে অভিযান চালায়। এসময় লাইসেন্স বিহীন সার বিক্রি করার অপরাধে আটঘর গ্রামের হাসেম মাতুব্বারের ছেলে কীটনাশক ব্যবসায়ী উজ্জল মাতুব্বারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। লাইসেন্স বিহীন কোন প্রকার সার বিক্রি যাবে না বলে উজ্জলকে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.