চরভদ্রাসন প্রতিনিধি:ফরিদপুরের চরভদ্রাসনে মিনা দিবসে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরে মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসে এ সকল শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলেদেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মোঃ বাহাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন আহম্মেদ,সহকারী শিক্ষা অফিসার সুজন কুমার সাহা,বিএস ডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা ও চরভদ্রাসন মডেল সরকারী প্রা:বি: প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন।
উপজেলা শিক্ষা অফিস জানায় মিনা দিবসে উপজেলার ৫টি বিদ্যালয় হতে শিক্ষার্থীরা অংশ নেয়। এদের মধ্যে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে মোট ১১জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে তাদেরকে আজ পুরুস্কৃত করা হলো।বিএসডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা জানায় তার বিদ্যালয় হতে দুজন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন এর মধ্যে প্রথম শ্রেনীর শিক্ষার্থী ইউষা রহমান দুটি ইভেন্ট চিত্রাঙকন প্রতিযোগীতা ও অভিনয়ে প্রথম হয়েছে।
