• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র নবকাম কলেজে পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কিত মতবিনিময় সভা!

অক্টো. 28, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি:
ফরিদপুরের নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজে পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কলেজের হলরুমে এ সভার আয়োজন করেন নবকাম কলেজ।

অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কলেজ গর্ভনিংবডির সদস্য মোশাররফ হোসেন ফকির, মোঃ চুন্নু শরীফ প্রমূখ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে সহকারী পুলিশ সুপার বলেন, পুলিশ জনগনের বন্ধু। সুখে-দুঃখে জনগনের পাশে থাকবে পুলিশ। তেমনি পুলিশের পাশেও জনগনের থাকা উচিত। সমাজ থেকে ইভটিজিং, মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, জিডি বা মামলা করতে থানায় কোন টাকা দিতে হবে না। পুলিশকে আপন মনে করে সকল কাজে সহযোগিতা করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.