• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রা‌ন্সের ৫ম দ্বি বা‌র্ষিকী স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

অক্টো. 14, 2019

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রা‌ন্সের ৫ম দ্বি বা‌র্ষিকী স‌ম্মেলন অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে প্যা‌রি‌সের অ‌ভিজাত এক‌টি হ‌লে। প্রবাসী‌দের কল্যা‌নে কাজ করার অ‌ঙ্গিকারবদ্ধ নব গ‌ঠিত ক‌মি‌টি।

এ,‌কে মামুন : ফ্রা‌ন্সে প্রবাসী‌ ও দে‌শের উন্নয়‌নে কাজ করা অন্যতম সংগঠন কুলাউড়া ও‌য়েল‌ফেয়ার এসো‌সি‌য়েশনের ৫ম দ্বি বা‌র্ষিকী স‌ম্মেল‌নের প্রথম প‌র্বে উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ইসহাক মিয়া সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলী হাসান সিরাজ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাব্বির চৌধুরী, জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক, মোঃ সিপার মিয়া, খায়রুল আমিন খসরু, অজয় দাষ, আব্দুল হান্নান কুঠি। এসময় নব নির্বা‌চিত ক‌মি‌টি ঘোষনা ক‌রেন উপ‌দেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো : ইসহাক মিয়া।

২য় অধিবেশনে নব নির্বা‌চিত সভাপ‌তি নাজিম উদ্দিনের সভাপতিত্বে নব নির্বা‌চিত সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, কোষাধক্ষ আবুল খায়ের। আরও বক্তব্য রাখেন হাসান সিদ্দিকী, সাইদুর রহমান, আব্দুল বাসিত সুমন, কয়সর আহমদ, সাতির আলী, আলাল খান, অলিদ আহমদ, আব্দুল হক, ওয়াহিদ মিয়া, কাজল মিয়া, সেলিম মিয়া, রফিক মিয়া, ইমন অাহ‌মেদ, ম্যাক না‌জির , হোসেন সিদ্দিকী, নাজমুল হোসেন, বাচ্চু সিদ্দিকী, মনসুর আহমদ, জালাল উদ্দীন, জিল্লুর রহমান লিলু প্রমুখ।

নব গ‌ঠিত কমি‌টির নেতৃবৃন্দ তা‌দের বক্তারা ব‌লেন, বিগত ১০ বছর থে‌কে কুলাউড়া প্রবাসীদের সা‌থে নিয়ে দে‌শে বন্যায় কব‌লিত মানু‌ষের পা‌শে, চি‌কিৎসা বা বি‌ভিন্ন সময় অসহায়‌দের সহ‌যো‌গিতা ক‌রে‌ছে সংগঠন‌টি। এর ধারাবা‌হিকতা যেমন থাকবে, তেম‌নি ফ্রা‌ন্সে বসবাসরত কুলাউড়াবাসী এবং ক‌মিউ‌নি‌টির উন্নয়‌নে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রা‌ন্স অ‌ঙ্গিকারবদ্ধ।

সভা শে‌ষে উপ‌দেষ্টা মন্ডলী ও কার্যকরী ক‌মি‌টির সকল সদস্যবৃন্দ নতুন ক‌মি‌টির সবাই‌কে ফুল দি‌য়ে বরন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.