বৃহত্তর সিলেটের কুলাউড়ার কৃতি সন্তান সাংবাদিক মো: আবুল কালাম মামুন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স।
মাহমুদুল হাসান, ফ্রান্স থেকে: সাংবাদিক মো: আবুল কালাম মামুন দীর্ঘ দিন ধরে প্রচারনার মাধ্যমে ফ্রান্সের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রবাসে সাংবাদিকদের পরিবার অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ হওয়ায় প্যারিসের অভিজাত হলে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স আবুল কালাম মামুনকে সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর নব নির্বাচিত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আলী হাসান সিরাজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মোঃ ইসহাক মিয়া ও সাবেক সভাপতি সাব্বির চৌধুরী।
এসময় আরও বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স‘র সাবেক সাধারন সম্পাদক সাইফুল আলম, জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক, মোঃসিপার মিয়া, খায়রুল আমিন খসরু, অজয় দাষ, আব্দুল হান্নান কুঠি, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক- ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আবুল খায়ের, হাসান সিদ্দিকী, সাইদুর রহমান,আব্দুল বাসিত সুমন, কয়সর আহমদ, সাতির আলী, আলাল খান, অলিদ আহমদ, আব্দুল হক, ওয়াহিদ মিয়া, কাজল মিয়া, সেলিম মিয়া, রফিক মিয়া, ইমন আহমেদ, ম্যাক নাজির , হোসেন সিদ্দিকী, নাজমুল হোসেন,বাচ্চু সিদ্দিকী, মনসুর আহমদ, জালাল উদ্দীন, জিল্লুর রহমান লিলু প্রমুখ।
বক্তরা বলেন, প্রবাসে কমিউটিকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখে আসছে কুলাউড়ার সন্তান আবুল কালাম মামুন, যা আমাদেরই গর্ব। আমরা চাই তার পথ চলা সুন্দর ও বর্ণাঢ্য হয়।
