• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা-নগরকান্দায় কোন দূর্ণীতিবাজদের জায়গা হবে না- উপনেতা পুত্র লাবু চৌধুরী!

অক্টো. 8, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। সোমবার থেকে উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শণ করেন এবং সনাতন ধর্মাম্বলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, এই দেশ আমাদের সবার। ধর্ম যার যার উৎসব সবার। যার যার ধর্ম সেই সেই পালন করবে। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। উন্নয়নের স্বার্থে সবাই এক সাথে মিলেমিশে থাকতে হবে। তাহলেই দেশ আরো এগিয়ে যাবে। চলমান দূর্ণীতি বিরোধী অভিযানে সালথা-নগরকান্দার কোন দূর্ণীতিবাজ-মাদক ব্যবসায়ী ও জুয়াড়ী ছাড় পাবে না।

পূজামন্ডপ পরিদর্শণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতা সহাকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা সারমিন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা আবুল হাসান বাবুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সোহেল মাহমুদ, মনির হোসেন খান, ছাত্রলীগের সহসভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।

সংসদ উপনেতা পুত্র  লাবু চৌধুরীর ছবিটি সালথা সাহা পাড়া সার্বজনিন দূর্গা মন্ডপ থেকে তোলা হয়েছে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.