• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে- বাবুল!

অক্টো. 7, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) ফরিদপুরের সালথায় হিন্দুধর্মাবল্মিদের শারদীয় দূর্গাউৎসবের শুভেচ্ছা জানাতে পূজা মন্ডপ পারিদর্শন করেছেন। ৬ অক্টোম্বর রবিবার দুপ উপজেলার বিভিন্ন দূর্গা পূজার মন্দির পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বিভিন্ন মন্দিরে বক্তৃতার সময় তিনি বলেন, গনতন্ত্রের মা দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা দ্বোষে কারাগারে বন্দি করে রেখেছে আওয়ামী লীগ সরকার। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। অন্যায় ভাবে আর খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা যাবে না। আমরা রাজপথে নামবো খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে সফল করব।

এসময় বিএনপির এই নেতার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক হাসিবুল হাসান লাভলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান কবির মিয়া, সহসভাপতি ফরিদুর রহমান, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কিবরিয়া স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারন সম্পাদক শফিকুর রহমান মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মোল্যা মোহাম্মদ জামাল, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক ইমরান নাজিরসহ কয়েকশ নেতাকর্মী বৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.