
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
মহানবমী পূজা উপলক্ষে সোমবার সকাল ১০টায় সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের ধোপাডাঙ্গায় ড. যোশদা জীবন দেবনাথের বাড়ীর দূর্গা মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। তিনি এসময় জেলার সবচেয়ে বড় এই পূজার আয়োজন দেখে মুগ্ধ হয়ে যান। এখানে দেবীদূর্গার প্রতিমা ছাড়াও ২৫২টি প্রতিমা স্থান পেয়েছে মন্দিরে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পূজার আয়োজক ড. যোশদা জীবন দেবনাথ ও তার স্ত্রী।
সদর উপজেলার চাদঁপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে বৃহৎ পরিসরে হরেক রঙে সেজেঁছে ২৫২টি প্রতিমা।
সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই ৪টি যুগের পৌরাণিক কাহিনী মহা ভারত ও রামায়ণের গল্পকথা যেন মূর্ত হয়ে উঠেছে ধোপাডাঙ্গার যশোদা জীবন দেবনাথের বাড়ির দুর্গোৎসবে। এখানে দেবী দুর্গার প্রতিমা ছাড়াও স্থান পাচ্ছে প্রায় আড়াইশ প্রতিমা। এখানে মৃৎশিল্পীরা তিন মাস ধরে রাত-দিন পরিশ্রম করে রামায়ণ ও মহা ভারতের কাহিনীকে যেন বাস্তবে নামিয়ে এনেছেন। ব্যতিক্রমী এই পূজার আয়োজন দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন হাজার হাজার দর্শনার্থী।
পূজার প্রধান আয়োজক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, প্রিয় ফরিদপুর বাসি সকলকে আমার বাড়ির পূজা দেখার আমন্ত্রণ রইলো।
দেবী দুর্গা, কার্তিক, গণেশসহ ছাড়াও প্রায় আড়াইশ প্রতিমা স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই পূজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছে। সব কিছু মিলিয়ে এবার আমাদের এই পূজার আয়োজনে কোনো কিছুই অপূর্ণ রাখা হয়নি মহাভারত ও রামায়ণের গল্প কথায়।
