• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সড়ক দূর্ঘটনাসহ ২দিনে ৩ জনের মৃত্যু!

সেপ্টে. 29, 2019

 

মনির মোল্যা, সালথা-ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পৃথক সড়ক দূর্ঘটনাসহ ২ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২দিনে ফরিদপুরের সালথায় হাইওয়ে রোডে সড়ক দূর্ঘটনায় ২ জন ও উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামের আত্বহত্যায় একজনের মৃত্যু হয়েছে।

আজ (২৯ সেপ্টেম্বর)রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা উকিল বাড়ির সামনে সামিয়া (৪) নামের এক শিশু অটোবাইকের চাপায় মারা যায়। শিশু সামিয়া ওই গ্রামের এনায়েত মোল্যার মেয়ে। এসময় ওই ঘাতক অটোবাইকের ড্রাইভারকে স্থানীয়রা আটক করে। শিশু সামিয়াকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। অপরদিকে গত (২৭ সেপেপ্টম্বর) দিবাগত রাতে সালথা উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে বাগবাড়ি এলাকায় অজ্ঞাত এক পথচারী মটর সাইকেলের ধাক্কায় মারা যায়। এতে করে মটরসাইকেল আরোহী দুজন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে। ওই একই দিনে উপজেলার রামকান্তুপুর গ্রামের স্বামী পরিত্যাক্ত আয়শা বেগম (৩৫) নামের এক নারী পারিবারিক কলহের জেরে আত্বহত্যা করে মারা যায়। স্থানীয়রা বলছেন সড়কে বেপোরোয়া গাড়ি চালানোর কারনে এই দূর্ঘটনা গুলো হচ্ছে।

অটোবাইক ও অটোভ্যান নিয়ন্ত্রহীন ভাবে চলার কারনে এই দূর্ঘটনা হচ্ছে। এ পর্যন্ত এই সড়কে মৃত্যু বাদে প্রায় এক সপ্তাহে ২০ জনের মতো আহত হয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রনে প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরী বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.