• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ৮ মাসে ৭১ জন মাদক কারবারীকে আটক করেছে পুলিশ!

সেপ্টে. 10, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ৮ মাসে ৭১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২০১৯ ইং সালের জানুয়ারী মাস থেকে ৩০ আগষ্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সালথা থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারী মাসে ৯জন, ফেব্রুয়ারী মাসে ১০জন, মার্চ মাসে ৬জন, এপ্রিল মাসে ১০জন, মে মাসে ১০জন, জুন মাসে ৯জন, জুলাই মাসে ৯জন ও আগষ্ট মাসে ৮জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ মাসে ৭১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফএম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদক কারবারীদেরকে আটকের জন্য পুলিশ সব সময় কাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.