
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছোট বাহিরদিয়ায় এলজিএসপি ৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দে বারশত পিস ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ছোট বাহিরদিয়া গ্রামে এই গাছের চারা বিতরন করা হয়।

জানা গেছে (এলজিএসপি-৩) প্রকল্পে এক হাজার পিস গাছের চারার জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেয় ইউনিয়ন পরিষদ। কিন্তু পরিষদ সল্প মূল্যে গাছের চারা পাওয়ায় বারশত পিস মেহেগুণি ও বিভিন্ন প্রজাতির আমের চারা বিতরন করে। এসয় উপস্থিত ছিলেন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী (লিটু), ইউপি সদস্য ছরোয়ার হোসেন (ছিরু), মহিলা সদস্য আছমা বেগম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিত্ব মোঃ বাচ্চু মিয়া প্রমূখ।
