• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ

সেপ্টে. 6, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

উপজেলা নিবার্হী অফিসার মাসুম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, গেরদা ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পারভেজ মল্লিক, ঈশানগোপালপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু, ডিগ্রিচর ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির সহ অনেকে।

উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নকআউট ভিক্তিক এ টুর্নামেন্টে ফরিদপুর সদর উপজেলার ১২টি দল অংশ নেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.