• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র কাগদী বাজার সংলগ্ন ব্রীজটি এখন মরন ফাঁদ!

সেপ্টে. 3, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন কাগদী খালের উপরের ৩০ বছর আগে নির্মিত ব্রীজটি এখন মরন ফাঁদ! ব্রীজটির এক অংশ ঢেবে গেছে। অপর অংশে ব্রীজের রেলিং নেই। দুর থেকে দেখলে বুঝা যায় না এটা ইট বালুর ব্রীজ না বাঁশের ব্রীজ। হঠাৎ করে কেউ মালবাহী গাড়ি নিয়ে পারা পারের চেষ্টা করলে দূর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী মনে করছে। তার পরও এই ব্রীজ দিয়ে প্রতিদিন প্রায় হাজার ও মানুষের একমাত্র যাতায়াতের পথ।

এলাকার যাবতীয় কৃষিপন্য যেমন পাট, পেয়াজ, ধান,গম ইত্যাদি নিয়ে ঐ এলাকার জনগন কাকদী বাজারে আসেন। বর্তমানে ব্রীজটির ট্যাম্পার এতোটাই কমে গেছে যে কারনে দুই বছর আগে থেকেই দুই পাশের রেলিং ভেঙ্গে পড়ে গেছে। সাধারন মানুষ ভয়ে ভয়ে ব্রীজটি পার হয়। কিন্তু গত এক মাস আগে ব্রীজটির মাঝ খান দিয়ে নিচের দিকে ঢেলে পড়ে এবং মাঝের দুটি পিলার ডেবে যায়। ঐ এলাকার কয়েক হাজার মানুষ চরম ভুক্তভূগির স্বীকার। একজন মানুষ পারাপার হতে সংঙ্কায় থাকে সব সময়। আর মালামাল বুঝাই ভ্যান গাড়ি গেলে যে কোন সময় ধসে পড়ে মারাত্বাক দূর্ঘটনার স্বীকার হতে পারে। জানা গেছে, এরশাদ সরকারের আমলে প্রায় ৩০ বছর আগে এই ব্রীজটি নিমার্ণ করা হয়েছিল। এব্যাপারে সালথা উপজেলা উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, আমার জানামতে যখন সালথা-নগরকান্দা নিয়ে একটি উপজেলা ছিলো, তখন ব্রীজটি তৈরি করা হয়। আমাদের সালথা অফিসে এর কোন রেকর্ড নেই। তবে আমরা ব্রীজটি পূণ নির্মানের জন্য প্রস্তাব পাঠিয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.