• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আ’লীগ নেতা হেমায়েত খানের মৃত্যুতে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর শোক প্রকাশ!

সেপ্টে. 2, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগ নেতা হেমায়েত হোসেন খান আর নেই। লিভার ক্যান্সার জনিত কারণে সোমবার আনুমানিক ভোর রাত ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি৫ কন্যা ১ পুত্র সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর উপজেলার ভাওয়াল গ্রামের নিজ বাড়ীতে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হবার কথা রয়ছে। এলাকায় তিনি একজন ত্যাগী আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হেমায়েত খানের মৃত্যুর সংবাদ শুনে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.