• বুধ. অক্টো. ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বিভাগদি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন রেজাউল করিম!

আগস্ট 25, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদি আব্বাসিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির পূর্ণরায় সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব মোঃ রেজাউল করিম মোল্যা। রবিবার (২৫ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মাহ্ফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা লিয়াকত মোল্যা, অত্র মাদ্রাসার দাতা সদস্য মোঃ ইকরামুল করিম, অভিভাবক সদস্য মোঃ আলমগীর, জালাল ফকির, শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক সদস্য কামরুল ইসলাম, নাজমা খাতুন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হালিমা খাতুন, আওয়ামী লীগ নেতা ফয়জুল করীম, ইকবাল করিম প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.