• রবি. অক্টো. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ওসমানীনগরে স্টেডিয়াম ও টেকনিক্যাল স্কুল শীঘ্রই :বালাগঞ্জ কে সিলেট ২ অন্তর্ভুক্তসহ সাত দাবী

আগস্ট 24, 2019

জহিরুল ইসলাম গ্রীস প্রতিনিধিঃ গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঘটিকায় জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রবাস টাইম ২১৪তম পর্ব জয়যাত্রা টেলিভিশন এর চেয়ারম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীর এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। আদি সভ্যতার দেশ গ্রীস থেকে সংযুক্ত হন জয়যাত্রা টেলিভিশন গ্রীস প্রতিনিধি, নকশী বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইউরো-বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ। তাইজুল ফয়েজ প্রবাসী সাংবাদিক হিসেবে সংযুক্ত হয়ে প্রথমে সিস্টার হেলেনা জাহাঙ্গীর কে ধন্যবাদ জ্ঞাপন করে মন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন এর মাধ্যমে তার ৭টি দাবী উপস্থাপন করেন। যথাক্রমে ১.ওসমানীনগর উপজেলা কে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করে ট্রেজারি অফিস দ্রুত চালু করা। ২.ওসমানীনগর উপজেলায় পূর্ণাঙ্গ কারিগরী স্কুল প্রতিষ্ঠা করা। ৩.বঙ্গবীর এম এ জি ওসমানী সাহেবের নামে ওসমানীনগরে স্টেডিয়াম স্থাপন করা। লালাবাজার ও গোয়ালাবাজারে ফ্লাইওভার এর বাস্তবায়ন করা। ৫.রশিদপুর পয়েন্টে এ গোলচত্তর স্থাপন করা। ৬.বালাগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। উপজেলাটি ওয়ান-ইলেভেনের সময় সিলেট ৩আসনের চলে যাওয়ায় বালাগঞ্জবাশী উন্নয়ন বঞ্চিত হচ্ছেন, তাই অতি শীঘ্রই বালাগঞ্জ উপজেলাকে সিলেট ২ আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান। ৭.সিলেট- মৌলভীবাজার, রাজনগর, বালাগঞ্জ, ওসমানীনগর, ফেসুগঞ্জ এর সংযুক্ত কুশিয়ারা ব্রিজ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের জন্য তাইজুল ফয়েজ দাবি জানান। যাতে লক্ষ লক্ষ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে তাইজুল ফয়েজ বলেন বিভিন্ন কারণে সিলেট ২ আসন উন্নয়ন বঞ্চিত। মহাজোটের মেরুকরণে সরকারদলীয় এমপি শফিকুর রহমান চৌধুরী বাদ পড়েন। জাতীয় পার্টি থেকে এমপি হন। বর্তমানে গণফোরামের এমপি মোতাব্বির খান। স্বাভাবিক কারণেই সিলেট ২আসন উন্নয়ন বঞ্চিত হচ্ছে, তাই মন্ত্রী মহোদয় কে সিলেট ২আসনের উন্নয়ন কর্মকান্ডে বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, তাইজুল ফয়েজের বক্তব্যে মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়ক বাস্তবায়ন হচ্ছে, লালাবাজার, গোয়ালাবাজার, রশিদপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাইওভার সহ মাটির নিচ দিয়ে যাতে জনসাধারণ চলাচল করতে পারে। সিলেট-ঢাকা মহাসড়ক ইউরোপের মতো মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মন্ত্রী আশ্বস্ত করে বলেন খুব শীঘ্রই ওসমানীনগরে স্টেডিয়াম ও টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। বালাগঞ্জ উপজেলাকে সিলেট ২ আসনের অন্তর্ভুক্ত করার বিষয়টি মন্ত্রীমহোদয় কোন মন্তব্য না করে বলেন এটি আইনী প্রক্রিয়ায় আসতে হবে। জয়যাত্রা টেলিভিশন এর প্রবাস টাইমে তাইজুল ফয়েজ ছাড়াও অংশ নেন কানাডা ও , ব্রাজিল প্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.