
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু তার সারাটি জীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন, তার স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। দেশরত্ন শেখ হাসিনাকে আজ প্রধানমন্ত্রী হিসাবে পেতাম না। আর শেখ হাসিনা না হলে এই দেশ উন্নত হতো না। এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। তাই বঙ্গবন্ধুর সপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঈশ্বরদী গ্রামের তোতা মিয়ার বাড়িতে শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো.শফি উদ্দিন, নগরকান্দা থানার ভাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবহান মাষ্টার, সংগঠণিক সম্পাদক সুইট মিয়া, মানোয়ার হোসেন, শহিদনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
