• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় পরিস্কার পরিছন্নতা অভিযান চলমান

আগস্ট 5, 2019

 

মনির মোল্যা, সালথা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা সদর বাজার ও আশ-পাশ এলাকা পরিস্কার পরিছন্ন রাখতে সোমবার সকাল ১১ টার দিকে বিভিন্ন খোলা জায়গা ও বাজারের ভিতর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

এর আগে সকাল ১০ টায় দেশব্যাপি মশক নিধন ও পরিছন্ন সপ্তাহ উপলক্ষে এক উদ্বোধনী র‌্যালি করা হয়। পরিদর্শনকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, কাচা মালের, ফুটপাতের দোকানসহ যার যার ব্যবসা প্রতিষ্ঠানের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিস্কার পরিছন্নতা রাখার নির্দেশ প্রদান করেন তিনি।

এসময় বিভিন্ন ময়লার স্তুপে,ঝোপ ঝাড়ের মধ্যে ঔষধ ছিটিয়েছেন তিনি। জানা গেছে আজ উপজেলার সকল পর্যায়ের সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠাসহ যার যার বসত বাড়ির চার পাশ একযোগে পরিস্কার পরিছন্ন করার জন্য এর আগে নির্দেশ দিয়েছিলেন তিনি। তারই দ্বারাবাহীকতায় আজ এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা বন কর্মকর্তা মোঃ তোরাব হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.