• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত তরুণীর মৃত্যু!

আগস্ট 1, 2019

 

মনির মোল্যা : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে মেডিকেলে কলেজ হাসপাতালে মারা গেলেন তরুণী শারমীন (২২)। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মারা যান তিনি। শারমীন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেলের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাধায়ক কামদা প্রসাদ সাহা জানান, গত ২৮ জুলাই রবিবার শারমীন টেকেরহাটস্থ নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি এই হাসপাতালের আট নম্বর ওয়ার্ড মহিলা মেডিসিন এর দুই নম্বর ইউনিটে ভর্তি ছিলেন।

হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মারা যান তিনি।

কামদা প্রসাদ সাহা বলেন, গত ২০ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে মোট ৮৮জন চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে তিনজনকে ঢাকায় স্থনান্তর করা হয়। হাসপাতালে দুপুর পর্যন্ত মোট ৬৫ জন চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.