
মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী সরকারী এমএন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী!
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষনে লাবু চৌধুরী বলেন, ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি সবাইকে খেলাধুলায় অংশ গ্রহন করতে হবে। মেধা মননে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা হচ্ছে শরীর চর্চার উত্তম মাধ্যম। তাই লেখা পড়ার পাশাপাশি সবাইকে খেলা ধুলায় নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব মোঃ শফিউদ্দিন, নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়া, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, নগরকান্দা শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসেন প্রমূখ।
