• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শাবিপ্রবিতে লাইফ হ্যাক্সের ২য় পর্ব অনুষ্ঠিত

জুলাই 20, 2019

অনুষ্ঠিত হয়ে গেলো ‘জিডিএন সাস্ট’ কর্তৃক আয়োজিত ‘লাইফ হ্যাক্স-২’। অনুষ্ঠানটি শুরু হয় ২০ জুলাই ২০১৯, দুপুর ৩ টার সময় আইআইসিটি বিল্ডিংয়ের গ্যালারি-১ এ।

জীবনমুখী কথা, বর্তমান বাজার অবস্থা ও সুযোগের সর্বোত্তম ব্যবহারকে প্রাধান্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো লাইফ হ্যাক্সের ২য় পর্ব।

অনুষ্ঠানের একমাত্র বক্তা ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান (পুরাকৌশল ও পরিবেশ প্রকৌশল বিভাগ, শাবিপ্রবি)। উনি তার ১৫০ মিনিটের বক্তব্যে জীবনের বিভিন্ন দিক, জীবনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার উপায়, বর্তমানে বাজার ব্যাবস্থায় টিকে থাকার উপায়, চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, জিবনের সুযোগ গুলোকে কাজে লাগানোর উপায়গুলোকে তুলে ধরেন।

অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সংগঠনটির সহ-যৌক্তিক ব্যাবস্থাপনা সম্পাদক এম. ডি মাসুম চৌধুরী(এফইটি),সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সচিব(সিইই) ও সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোহাইমিনুল হাসান সজিব(সিইই)।

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী
(শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.