• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিশুকে ধর্ষনের অভিযোগ, বহুলুল নামে এক ধর্ষক আটক

জুলাই 19, 2019

 

মনির মোল্যা :  ফরিদপুরের সালথা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (১৯ জুলাই) রাতে অভিযুক্ত বহুলুল বিশ্বাসকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বহুলুল উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের আফছার বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে ওই স্কুলছাত্রী টয়লেটে যায়। এ সময় ওৎ পেতে থাকা বহুলুল টয়লেটে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই ছাত্রীর চিৎকারে তার মা এগিয়ে গেলে ধর্ষক বহুলুল দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেন। রাত সাড়ে ৮টার দিকে বহুলুল বিশ্বাসকে তার গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বহুলুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.