
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যেগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে একটি র্যালী বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মৎস্য চাষী সৈয়দ বাবুল, আবু আলম প্রমূখ।
